যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যে কোনো সময় স্থল হামলার হুমকি
বিশ্বের সর্ববৃহৎ তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যে কোনো মুহূর্তে স্থল অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র—এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ সম্ভাবনার কথা উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার ভেতরে থাকা মাদক কারবারিদের অবকাঠামোই হবে এ হামলার প্রধান লক্ষ্য।
ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মাদক চক্র বিপুল পরিমাণ ফেনটানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাচার করছে, আর এসব মাদক সেবনের কারণেই প্রতি বছর হাজার হাজার মার্কিন নাগরিক মারা যাচ্ছেন। তাঁর হিসাব অনুযায়ী, শুধু গত বছরই ফেনটানিলের কারণে যুক্তরাষ্ট্রে মারা গেছে দুই লাখ মানুষ।
সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, মার্কিন বাহিনী ধারাবাহিক দুটি হামলায় একটি নৌকার যাত্রীদের হত্যা করছে। প্রথম হামলায় কয়েকজন নিহত হওয়ার পরও অন্তত দুজন জীবিত ছিলেন; দ্বিতীয় হামলায় তাদেরও হত্যা করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ করে আসছে। তবে মাদুরো এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।


0 Comments